পুরস্কার প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সরকারি গণগ্রন্থাগার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস, স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ-১৪১৬, জাতীয় কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে মে মাসে রচনা, আবৃত্তি ও বইপাঠ প্রতিযোগিতার আয়োজন করে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় গ্রন্থাগার মিলনায়তনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা ৩৮ জন শিক্ষার্থীকে বই ও সনদ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপপরিচালক মনোয়ার হোসেন, নির্বাহী হাকিম মো. ইয়াছিন কবীর প্রমুখ।