এবারের প্রতিযোগিতার ১২টি বিভাগে চট্টগ্রামের ৫০টি বুটিক হাউস অংশ নেয়। শাড়ি ক বিভাগে প্রথম হয় ময়ূরাক্ষী। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে বাংলার কথা ও ফ্যাশন অ্যাটোয়ার। শাড়ি খ বিভাগে সেরা তিনটি পুরস্কার পায় যথাক্রমে মেঘ রোদ্দুর, কালেকশন বুটিকস এবং আব্রু পোশাকী ব্যাপার।
শাড়ি গ বিভাগে প্রথম ও দ্বিতীয় পুরস্কার পেয়েছে মেঘ রোদ্দুর। যৌথভাবে তৃতীয় হয়েছে ময়ূরাক্ষী ও বাংলার কথা। সালোয়ার কামিজ ক বিভাগে প্রথম হয়েছে ময়ূরাক্ষী। দ্বিতীয় হয়েছে ড্রেস আপ। তৃতীয় পুরস্কার পেয়েছে আমনা’স। সালোয়ার কামিজ খ বিভাগে সেরা তিনটি পুরস্কার পায় যথাক্রমে বাংলার কথা, হুমার বসন ও ময়ূরাক্ষী।
ফতুয়া মেয়ে বিভাগে প্রথম হয় ফোঁড়। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে আর এস জোনাকি ফ্যাশন এবং ময়ূরাক্ষী। পাঞ্জাবি বিভাগে প্রথম হয় আমনা’স। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ময়ূরাক্ষী ও আর এস জোনাকি ফ্যাশন। ফতুয়া ছেলে বিভাগে প্রথম হয় ময়ূরাক্ষী, নিলাম্বরী দ্বিতীয় ও জত্রীতা তৃতীয় হয়।
শার্ট ও টি-শার্ট (ছেলে ও মেয়ে) বিভাগে প্রথম হয় জত্রীতা। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে বাংলার কথা ও ময়ূরাক্ষী। ফিউশন (ছেলে ও মেয়ে) বিভাগে যৌথভাবে প্রথম হয়েছে মুনাজ্জাস ফ্যাশন হাউস ও রঙ্গন। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে আমনা’স ও ময়ূরাক্ষী। যুগল পোশাকে যৌথভাবে প্রথম হয় ময়ূরাক্ষী ও মেঘ রোদ্দুর। দ্বিতীয় ও তৃতীয় স্থানের দুটি পুরস্কারও পায় মেঘ রোদ্দুর। শিশুদের পোশাকে প্রথম হয় ময়ূরাক্ষী। দ্বিতীয় বাংলার কথা এবং তৃতীয় হয়েছে কালার এনজেল।
সেরাদের সেরা হয়েছেন ময়ূরাক্ষীর ডিজাইনার জোবাইদা আশরাফ।