পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী শহরের ভবানীপুরে অবস্থিত নাসা শিশু শিক্ষালয়ে গতকাল বৃহস্পতিবার সকালে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। সভাপতিত্ব করেন রাজবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহ্ মো. জাহাঙ্গীর জলিল। স্বাগত বক্তব্য দেন শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান। বক্তব্য দেন পৌরসভার কাউন্সিলর আলমগীর শেখ, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আকরাম হোসেন প্রমুখ।