পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলায় গতকাল সোমবার ২০ দিনব্যাপী নারী দিবসের কার্যক্রম শেষ হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ল্যাম্ব যৌথভাবে নারী দিবসের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। ল্যাম্বের কারিগরি সমন্বয়কারী আলতাফ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতানা। আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, ল্যাম্বের মাঠ সমন্বয়কারী জীবন কুমার পোদ্দার, শিক্ষক আশিকুজ্জামান, বিমল কুমার রায় ও সাইদুর রহমান।