পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবস উপলক্ষে রংপুরের বদরগঞ্জে গত শুক্রবার কুইজ, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বদরগঞ্জ মডেল উচ্চবিদ্যালয় ও জিতেন দত্ত বিজয় মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে আলোর মিছিল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা সুজনের সভাপতি আফজাল হোসেন প্রামাণিক। প্রধান অতিথি ছিলেন কারমাইকেল কলেজের সহযোগী অধ্যাপক আখতারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক এম ডি সামছুল হক, বদরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুর রউফ সরকার প্রমুখ।