পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সোমবার বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আবদুল ওদুদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের ও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাশেম উদ্দীন। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক, অতিথি মনিম-উদ-দৌলা চৌধুরী প্রমুখ।