পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া হাইস্কুল অ্যান্ড কলেজে গতকাল মঙ্গলবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা শেখ শাহজাহান আলী। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।