প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সাংসদ আমির হোসেন ভূঁইয়া। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুন্সী মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী ও তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।