পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কলেজ মাঠে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মনসুর আলী চৌধুরী। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩৭টি ইভেন্টে কলেজের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে মো. মনসুর আলী চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।