পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রতিষ্ঠানের খেলার মাঠে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর সেনানিবাসের ২২২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহ্বুব জাকারিয়া। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল এ টি এম হাসান আহ্মেদ। প্রধান অতিথি ১১টি ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক অসিম কুমার সরকার। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি|