পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সরকারি মহিলা কলেজে বার্ষিক সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন লেখক মুহম্মদ জাফর ইকবাল। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. নূরুল ইসলাম। এ ছাড়া কলেজের উপাধ্যক্ষ ফাহিমা জিন্নুরায়েন, শিক্ষক পরিষদের সম্পাদক জামালুর রহমান প্রমুখ বক্তব্য দেন। সবশেষে কলেজের দর্শন বিভাগের প্রভাষক রিংকু তালুকদারের সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।