পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্ট-আলোর পাঠশালা চরখিদিরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে গতকাল বুধবার পুরস্কার বিতরণ করা হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৬ মার্চ বিদ্যালয়ে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল তার পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ হোসেন। অতিথি ছিলেন প্রথম আলো রাজশাহী বন্ধুসভার সভাপতি মিঠন আলী সরদার, সাবেক সভাপতি ফারুক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, এই চরখিদিরপুরে শতভাগ বাল্যবিবাহ হয়। বাল্যবিবাহের অভিশাপ থেকে চরের শিশুদের রক্ষা ও তাদের শিক্ষার সুব্যবস্থা করার জন্য প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। অনুষ্ঠানে ৫১টি পুরস্কার বিতরণ করা হয়।