পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত হোসেন বখতের নামে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল শহরের জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দি্ন সিরাজ। হোসেন বখ্ত ফাউন্ডেশনের আহ্বায়ক কবি ইকবাল কাগজীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাংসদ মতিউর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলী আমজাদ প্রমুখ।