পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম্বার ওয়ান সুইটেন্ড কনডেন্সড মিল্ক উইন্টার প্রোগ্রাম লটারির বিজয়ীদের হাতে গত রোববার রাজধানীর উত্তরায় এফএমসিজি কার্যালয়ে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক তানজিমা মোস্তফা, নির্বাহী পরিচালক (মার্কেটিং) আসিফ ইকবাল, জিএম (সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবুল কালাম, সিডিজিএম (অডিট) মো. শরীফুল আলম, সিডিজিএম (অ্যাকাউন্টস) কমলেশ ভৌমিক প্রমুখ।লটারিতে মোটরসাইকেল বিজয়ী পাঁচটি প্রতিষ্ঠান হলো: সুলেমান স্টোর (ঢাকা), হুমায়ুন জেনারেল স্টোর (ঢাকা), আফজার স্টোর (বগুড়া), জনপ্রিয় স্টোর (সিলেট) ও বিপ্লব স্টোর (বরিশাল)।রেফ্রিজারেটর বিজয়ী সাতটি প্রতিষ্ঠান হলো: ফাতেমা টি স্টোর (ঢাকা), কামরুল স্টোর (নারায়ণগঞ্জ), হিরু টি স্টোর (বগুড়া), পিংকি স্টোর (দোহার), আলামিন স্টোর (ঢাকা), পলাশ অ্যান্ড ব্রাদার্স (নোয়াখালী) ও ফরিদ জেনারেল স্টোর (ঢাকা)।এ ছাড়া ১০ জন ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন, ৫০ জন মাল্টিমিডিয়া মোবাইল ফোন ও ১০০ জন প্রেসার কুকার বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি।