পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতনে পরীক্ষায় ভালো ফলাফল ও খেলাধুলায় কৃতিত্বের জন্য শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াদুদুর রহমান। প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন স্থানীয় সাংসদ মো. জাহিদ আহসান। অনুষ্ঠানে ২৪৬ জন শিক্ষার্থীকে মেধায় ও ১৫৬ জনকে ক্রীড়া নৈপুণ্যের জন্য পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে নবনির্মিত শহীদ আহসানউল্লাহ মাস্টার একাডেমি ভবনের উদ্বোধন করা হয়।