প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ১২০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ভাষানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালেহ আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমিনুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ হান্নান ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মুন্সিগঞ্জ প্রতিনিধি|