পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সুধীজন পাঠাগারের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার হোসেন জামাল স্মৃতি পুরস্কার বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে একটি বইয়ের মোড়ক উন্মোচন ও বইপড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ বছর ১৫তম হোসেন জামাল স্মৃতি পুরস্কার পেয়েছেন ঢাকা কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. আজিম বখ্শ। তাঁর হাতে ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা।