পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুর উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান। বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ ফজলে আজিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, ইদ্রাকপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল হক, সহকারী প্রধান শিক্ষক জিয়াসমিন আক্তার প্রমুখ।