পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস এবং পুলিশ সুপার মো. আবদুর রহিম শাহ চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য দেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপাধ্যক্ষ মো. মোসলেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার প্রমুখ বক্তৃতা করেন। এর আগে সকাল সাড়ে নয়টায় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ মো. ইমদাদুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহমান।