পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে ষষ্ঠ গণসংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। সংগঠনের জেলা কার্যালয়ের সামনের চত্বরে গত শনিবার সন্ধ্যায় আলোচনা সভার আয়োজন করা হয়। উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী সংসদের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান।