পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগ উপজেলার কল্যান্দী কিন্ডারগার্টেন আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার বিদ্যালয়সংলগ্ন মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও উদয়ন দেওয়ান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউছুফ।