প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালীতে সরকারি আইনউদ্দিন কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ গতকাল মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এ অনুষ্ঠানে। কলেজের অধ্যক্ষ এম ডি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও মোহাম্মদ হাবিব উল্লাহ, ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন, আইনউদ্দিন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার প্রমুখ। ফরিদপুর অফিস|