পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠে গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, সিভিল সার্জন ডা. মো. আলী হায়দার খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবদুল মালেক সরকার, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।