পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ওই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ আ ক ম বাহাউদ্দিন। অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের উপপরিচালক মনোয়ারা বেগম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার উপস্থিত ছিলেন।