পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বেগম নূরুন নাহার তর্কবাগীশ কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। কলেজ পরিচালনা কমিটির সদস্য সৈয়দ শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী আলমাজী, সাধারণ সম্পাদক শরিফ-উল আলম খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম সরকার, কলেজের অধ্যক্ষ আবদুল মোত্তালেব সেখ প্রমুখ।