পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয় মাঠে গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এর আগে সকালে জেলা প্রশাসক নূরুল ইসলাম প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা রফিজ উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোবেদা আখতার প্রমুখ।