পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ের বিজয়ীদের পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে শহরের ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি এস এম জাভেদ জাহাঙ্গীরসহ অন্যরা। শেষে সাতটি বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।