পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জে ‘একটি বাড়ি, একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক’ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে ২০১৩-১৪ অর্থবছরে এ প্রকল্প সমিতির শ্রেষ্ঠ তিনজন সভাপতি ও তিনজন ম্যানেজারকে পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। ওই ছয়জনের প্রত্যেককে একটি করে হটপট, ডায়েরি ও কলম পুরস্কার হিসেবে তুলে দেন প্রতিমন্ত্রী মির্জা আজম। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মী ও উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি |