পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে অর্থ এবং বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে স্থানীয় সাংসদ শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে ‘বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় ১৬৬ জন আদিবাসী শিক্ষার্থীর মাঝে ছয় লাখ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করেন। এ ছাড়া তিনি দুপুর ১২টায় উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।