পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী প্রি-ক্যাডেট একডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় প্লে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ৫৮টি ইভেন্টে বিজয়ী ১৭৪ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়।
একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ দাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন-উর-রশিদ। অন্যান্যের মধ্যে গণিপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি লাল কুরি, প্রবীণ শিক্ষক আলহাজ আবদুস সাত্তার, একাডেমির পরিচালক সাইফুল্যাহ কামরুল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা কর্মকর্তা রিয়ান্তা সুলতানা প্রমুখ বক্তব্য দেন।