পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইলে গতকাল বৃহস্পতিবার তিনজন সফল ভেড়া খামারিকে অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়েছে। সামাজভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পের আওতায় এ পুরস্কার দেওয়া হয়। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ব্যবস্থাপনায় ইউএনওর কার্যালয়ে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাঁরা পুরস্কার পেয়েছেন তাঁরা হলেন উপজেলার জাওয়ার গ্রামের আলহাছ উদ্দিন, মো. ছয়দুল ও সেকান্দরনগর গ্রামের মো.বিল্লাল। তাঁদের পুরস্কার হিসেবে টাকা দেওয়া হয়।