পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎস্য চাষ, খামার ব্যবস্থাপনা ও নার্সারি ব্যবস্থাপনায় শ্রেষ্ঠত্বের জন্য সিরাজগঞ্জের রায়গঞ্জে তিনজন ও রাজশাহীর বাগমারা উপজেলায় কোলাবিল মৎস্যজীবী সমিতিকে পুরস্কার দেওয়া হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী উপলক্ষে গতকাল সোমবার আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। রায়গঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক। বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কোলাবিল মৎস্যজীবী সমিতির সভাপতি মোজাফ্ফর হোসেনকে পুরস্কার তুলে দেন।