প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ইকবাল আখতার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রহিমা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী রেজাউল করিম তালুকদার প্রমুখ।