পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের মনোহরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠান আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা আক্তারের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাইজুল কবীর। অনুষ্ঠানে ২০১৪ সালে পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ৩৮ জন শিক্ষার্থী ও ২০১৫ সালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ১৫২ জনকে পুরস্কার দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা|