প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে গত শনিবার সন্ধ্যায় রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়া/কবিতা থেকে আবৃত্তি ও অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক মশিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান, নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক জাকির তালুকদার।