পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমসে গতকাল বৃহস্পতিবার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। হোমসের প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি হলে ওই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহাবুব হোসেন। এ সময় বক্তব্য দেন কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, ইউএনও মো. মাসুম আহমেদ, জেলার জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, হোমসের অধ্যক্ষ প্রতিভা হালদার, ওসি মাইন উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ২০১৫ সালে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের ওই পুরস্কার দেওয়া হয়। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি|