প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা জেলা সংসদ পরিচালিত হায়দার শেলী স্মৃতি সংগীত বিদ্যানিকেতনের আয়োজনে বার্ষিক পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় শহরের অজহর রোড এলাকায় সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। জেলা উদীচীর সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ মতীন্দ্র সরকার। পরে বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। নেত্রকোনা প্রতিনিধি|