পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের সূত্রধরপাড়ায় কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুর কামাল এতে সভাপতিত্ব করেন। সভায় আরও উপস্থিত ছিলেন সরাইল থানার ওসি আলী আরশাদ। পরে সূত্রধর ও কর্মকারপাড়ার ২০ জন নৈশপ্রহরীকে সনদপত্র ও পুরস্কার দেওয়া হয়। গ্রামবাসী জানান, ১০০ জন যুবক বিনা পারিশ্রমিকে নিজ এলাকায় নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছেন। তাঁদের ২০ জনকে পুরস্কৃত করা হয়েছে। 

পুরস্কার বিতরণ