পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের চিরিরবন্দরে ৪৫তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় চিরিরবন্দর পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে শীতকালীন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ইউএনও মো. ফিরোজ মাহমুদ। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর আলম সরকার দুলুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক প্রমুখ।