পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। বিদ্যালয়ের খেলার মাঠে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, আবদুল অহাব প্রমুখ। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি