প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে নবম শেখ রাসেল ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ সাংসদ ইকবালুর রহিম। গতকাল শনিবার গোর-এ শহীদ ময়দানে চূড়ান্ত খেলায় প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টার ৮৪ রানে ইয়ং ব্রাদার্স বাহাদুর বাজারকে পরাজিত করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্রতিযোগিতার আহ্বায়ক আবু ইবনে রজব। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার প্রমুখ।