পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউএনও দেওয়ান মাহবুবুর রহমান। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপপরিচালক ফারজানা তানিয়া। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার প্রামাণিক, সহকারী কমিশনার (ভূমি) শতরূপা তালুকদার প্রমুখ। জেলায় পাঁচটি উপজেলার ৫৩টি মন্দিরে এই শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। অনুষ্ঠানে পাঁচজন শিক্ষক ও ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।