প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলা পুলিশের বার্ষিক সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে পুলিশ লাইন মাঠে প্রধান অতিথি রংপুর রেঞ্জের ডিআইজি (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির (পিপিএম) এ অনুষ্ঠানের উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. জাকির হোসেন খান। উপস্থিত ছিলেন ডিআইজির স্ত্রী ফারহানা কবির, জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সিভিল সার্জন আবদুর রশিদ, নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি এস এম সফিকুল আলম, লালমনিরহাটের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম প্রমুখ। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।