পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গতকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রভাতি শাখার সহকারী শিক্ষক রানু রায়। এতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার রুহুল আমিন, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি|