পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী পুলিশ লাইনস একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গত সোমবার পুলিশ লাইনস একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন নীলফামারীর পুলিশ সুপার জাকির হোসেন খান। একাডেমির প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী রুমানা নাহিদ, নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোশাররফ হোসেন প্রমুখ। এদিকে গতকাল গাইবান্ধা শহরের পুলিশ লাইনস মাঠে বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। পুরস্কার বিতরণ করেন রংপুর রেঞ্জের ডিআইজি মো. হুমায়ুন কবির। বক্তব্য দেন ডিসি আবদুস সামাদ, পুলিশ সুপার আশরাফুল ইসলাম প্রমুখ।