পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৬ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির বিজয়ী ১২ শিক্ষার্থীর হাতে সনদ ও পুরস্কার হিসেবে নগদ টাকা তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও এস এম আবদুল্লাহ আল মামুন।