পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর সরকারি কারিগরি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী সভা গত রোববার সকালে কলেজের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদে বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক ও প্রাক্তন শিক্ষক মনজুরুল হক। প্রতিষ্ঠানে অধ্যক্ষ আমির আলী আজাদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেন।