পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা ২০১৪ শেষ হয়েছে। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সাভার সেনানিবাস থেকে জানা যায়, ৯ মার্চ থেকে গতকাল ১২ মার্চ পর্যন্ত চলা প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৩টি ফরমেশন অংশগ্রহণ করে। এর মধ্যে নবম পদাতিক ডিভিশন (সাভার অঞ্চল) চ্যাম্পিয়ন এবং ৩৩ পদাতিক ডিভিশন দল (কুমিল্লা অঞ্চল) রানার্সআপ হয়। শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন নবম পদাতিক ডিভিশনের ল্যান্স করপোরাল আবদুল লতিফ এবং দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন ৫৫ পদাতিক ডিভিশনের (যশোর অঞ্চল) ওয়ারেন্ট অফিসার আব্বাস উদ্দিন।
ওই সেনানিবাসের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হাসান সারওয়ার্দী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ।