প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মাহবুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মো. জিয়াউল হক মৃধা। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।