প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইভ স্টার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত ‘মহান স্বাধীনতা দিবস কুইজ’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে গতকাল রোববার। সকালে সিলেট নগরের দক্ষিণ সুরমার অলমপুরে স্কলার্স কেয়ার একাডেমিতে এ অনুষ্ঠানে শিক্ষা-সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ ৫০ জন বিজয়ী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করেন সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স। ফাউন্ডেশনের সভাপতি আবদুল মুকিতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্কলার্স কেয়ার একাডেমির অধ্যক্ষ জাবের উদ্দিন, শিক্ষানুরাগী কাওছার আহমেদ বক্তব্য দেন।